যবিপ্রবির ইসলামিক কালচারাল সোসাইটির নেতৃত্বে জুবায়ের-মুহাইমিনুল
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইসলামিক কালচারাল সোসাইটির যাত্রা শুরু হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসেন ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী মো. মুহাইমিনুল শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মাহমুদ ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জেমস হোসাইন, কোষাধ্যক্ষ মো. নাজমুস সাকিব, সহকারী কোষাধ্যক্ষ মো. ইকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, ইভেন্ট ম্যানেজমেন্ট ইসমাইল হোসেন, জয়েন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট আবরার সাদমান ও সাকিবুল হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ, সমাজসেবা ও ছাত্র কল্যাণ সম্পাদক আল-ইমরান, বিজ্ঞান ও গবেষণা সম্পাদক আহমাদুল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক জুবায়ের হক, প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক, তথ্যপ্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া সম্পাদক আতিকুর রহমান এবং নির্বাহী সদস্য মো. আলফি নিরব, আশরাফুল ইসলাম, তকি তাহমিদ ও হানিফ আহমেদ।
নবগঠিত ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জোবায়ের হোসেন বলেন, ‘উন্নত জাতি গঠনে সুস্থ সংস্কৃতি’ স্লোগানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সকল শিক্ষার্থীর মাঝে ইসলামের সুমহান শিক্ষা, সৌন্দর্য ও সংস্কৃতিকে তুলে ধরা। সর্বোপরি উন্নত বাংলাদেশ গড়তে সুনাগরিক তৈরিতে ভূমিকা রাখাই ইসলামিক কালচারাল সোসাইটি যবিপ্রবির লক্ষ্য ও উদ্দেশ্য। পাশাপাশি এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব ও যুগোপযোগী বিভিন্ন ইসলামিক লার্নিং সেশন, ক্যারিয়ার সেশন, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করব। এই ক্লাব অধ্যয়নরত সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত, ইচ্ছুক যে কেউ ক্লাবের নিয়ম-কানুন মেনে এই ক্লাবে যোগদান করতে পারবেন।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য