ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় আটক ৬


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ৩:৩১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (৫ অক্টোবর) সকালে পাটগ্রাম থানার পরির্দক (তদন্ত) পিএম মামুন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকালে আটককৃতদের পাটগ্রাম থানায় হস্তান্তর করে পানবাড়ী বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অবৈধভাবে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের আঙ্গোরপোতার মেইন পিলার ডিএমপি ১০/৫ এস, জিআর নং- ৯৪৩১০০৫ হতে অনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তর দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় দালাল চক্রের সদস্য স্থানীয় বেলাল হোসেনসহ ৬ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলো- সিরাজগঞ্জ সদরের মৃত রতন ঘোষের ছেলে মানিক ঘোষ (৩৭), মানিক ঘোষের স্ত্রী পূজা সাহা (৩০), মানিক ঘোষের মেয়ে নমতা ঘোষ (১২) ও পুজাতা ঘোষ (৩) এবং বাদল চন্দ্রের স্ত্রী কনিকা ঘোষ (৫০)। অপরজন বেলাল হোসেন (২৫) পাটগ্রাম উপজেলার দহগ্রামের (পাঙ্গেরটারী) রহিদুল ইসলামের ছেলে।

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) পিএম মামুন রশিদ বলেন, বিজিবির পক্ষ থেকে একটি অভিযোগ দিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ