প্রভাব খাটিয়ে মসজিদের জমিতে রাস্তা দাবি
পঞ্চগড়ে অবৈধভাবে মসজিদের জমিতে রাস্তা দাবি করে না পাওয়ায় মসজিদ কমিটি এবং মুসুল্লিদের নানাভাবে হয়রানি করার হুমকি দিচ্ছে একটি প্রভাবশালী পরিবার। এতে মসজিদ কমিটির সভাপতি, ইমামসহ মুসল্লিরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। মামলার হুমকিতে রয়েছে ২১০টি পরিবার। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেনমসজিদ কমিটির সদস্যরা। এমন অভিযোগ এনে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে মসজিদ কমিটি ও মুসল্লিরা।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কালেশ্বর মসজিদ কমিটির আয়োজনে মসজিদ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মসজিদটির ইমাম মো. হাসান আলী, সভাপতি মো. গিয়াসউদ্দিন, সহ-সভাপতি মো. সমিরউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ ভূক্তভোগী মুসুল্লিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মসজিদের ২০ শতক জায়গার চারপাশে দেয়াল করা হয়েছে। কিন্তু অবৈধভাবে আব্দূল কুদ্দুস মসজিদের সামনে দিয়ে চলাচলের রাস্তা দাবি করেন। তার দুই ছেলে মোশারফ হোসেন এবং মজনু মিঞা এলাকাবাসীকে প্রতিনিয়ত মামলার হুমকি দিচ্ছেন। সেই সাথে হাট-বাজারে মসজিদ কমিটির সদস্যদের গালিগালাজ ও হয়রানি করছেন। এমন অবস্থায় আমরা নিরপত্তাহীনতায় ভুগছি। অতিদ্রুত তাদের বিরূদ্ধে আইনানুগ প্রদক্ষেপ নিতে পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে কালেশ্বর এলাকার দুই শতাধিক মুসল্লি অংশ নেন।
এমএসএম / জামান
বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা
লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ
নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন
বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর
নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন