ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবির ইউআরপি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি প্রকাশ


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ৪:৫৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ইউআরপি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা  করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক কামরুল হাসান কনক, সহযোগী অধ্যাপক আশরাফুজ্জামান প্রামাণিক ও প্রভাষক সাইমুন রিতু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। 

কমিটির সভাপতি হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক কামরুল হাসান কনক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিন শাহারিয়ার রহমান নিলয়। কোষাধ্যক্ষ  হয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক আশরাফু্জ্জামান প্রামাণিক, সহ-সভাপতি কাজী আরিফিন জামিল ও তন্ময় আহমেদ হিমেল।

যুগ্ম-সাধারণ সম্পাদক নূরউদ্দিন সীমান্ত ও মুসাব্বির আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বিকর্ণ দাস ও সাংস্কৃতিক সম্পাদক প্রান্তিক সরকার, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক আবু নায়েম মো. কায়েস, উপ-গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক সাব্বির হোসাইন শাহ্, ছাত্রী বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা মিম, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক তাজকিয়া আহমেদ কর্ণিয়া, প্রচার সম্পাদক মোরশেদ আহমেদ রাহাত, উপ-প্রচার সম্পাদক মোঃআল-আমিন।

ক্রীড়া সম্পাদক শেখ মাহিন শাহারিয়ার, উপ-ক্রীড়া সম্পাদক শামীম মিয়া ও আশিকুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক প্লাবন কুমার শাহা, উপ-সাংস্কৃতিক সম্পাদক লিখন সিকদার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. সোহান শেখ, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাশিদুল হাসান ও আয়েশা এবং কার্যকরী সদস্য সাজ্জাদ আহমেদ ফাহিম ও রুকাইয়া রেজা।

বিভাগের শিক্ষা গবেষণা, খেলাধুলা ও প্রচার-প্রসাসের জন্য আগামী এক বছর কমিটির সদস্যরা কাজ করবেন। নগর ও অঞ্চল পরিকল্পনা দেশের আর্থসামজিক উন্নয়ন ও পরিকল্পিত নগর ব্যবস্থা নিয়ে শিক্ষাদান এবং কাজ করে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহরিয়ার নিলয় বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই আমার শিক্ষকদের ও বিভাগের সবাইকে, যারা আমাকে উক্ত পদে দায়িত্ব প্রদান করেছেন। আমি  বিভাগের সকল শিক্ষার্থীর জন্য কাজ করতে চাই। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে সবাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং বিভাগের গবেষণামূলক কাজ বৃদ্ধি করতে আমাদের কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?