ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গুইমারায় বিএনপি অফিস ভাংচুরের দায়ে আটক ১


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৫-১০-২০২৪ বিকাল ৫:৪৫

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন বিএনপি অফিস ভাংচুরের অভিযোগে হাতিমুড়া এলাকার ইব্রাহীম মীরকে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখ ও ৪০-৪২ জন অজ্ঞতমানা ব্যক্তিকে আসামি করে গুইমারা থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় জালিয়াপাড়া এলাকার ইউনুছ হাওলাদারের ছেলে মো. রেজাউল করিমকে (২৪) আটক করেছে থানা পুলিশ। 

জানা গেছে, ২০১৩ সালে হাতিমুড়া এলাকার আওয়ামী লীর নেতা ইব্রাহীম মীরের নেতৃত্বে ৭০-৮০ জন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী রাতের আঁধারে হাফছড়ি ইউনিয়ন বিএনপি অফিস (শহীদ জিয়া স্মৃতি সংসদ) ভাংচুর করে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (৪ অক্টোবর) গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেন। উক্ত মামলায় জালিয়াপাড়ার ইউনুস হাওলাদারের ছেলে মো. রেজাউলকে আটক করে থানা পুলিশ।

গুইমারা থানার অফিসার ইনর্চাজ আরিফুল আমিন জানান, মো. আবুল কাশেম বাদী হয়ে বিএনপি অফিস ভাংচুরের অভিযোগের ভিত্তিতে মো. রেজাউল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্য আসামিদেরও আটকের তৎপরতা চলছে। আটককৃত ব্যক্তিতে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত