চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে চিত্রনায়ক মুন্নার মতবিনিময়
বর্তমান সময়ে বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মাহাবুবুর রশিদ মুন্না শুক্রবার (৪ অক্টোবর) সংক্ষিপ্ত সফরে যশোরের চৌগাছায় আসেন। রাতে তিনি চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। চৌগাছায় পৌঁছলে সাংবাদিক নেতৃবৃন্দ নায়ক মুন্নাকে ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, বাংলা সিনেমার কলকাতার প্রযেজোক চন্দন দে, বিশিষ্ঠ নির্মাতা মিজানুর রহমান, আব্দুল মজিদ, সাংবাদিক মেহেদী হাসান শিপলু, অমেদুল ইসলাম, ব্যবসায়ী রাজিব হোসেন, মার্শাল আর্ট শিল্পী আনন্দ কুমারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চিত্রনায়ক মাহাবুবুর রশিদ মুন্না পাবনা জেলার বাসিন্দা। বিজ্ঞান বিভাগে লেখাপড়া শেষ করে তিনি মেরিন ইঞ্জিনিয়ার পদে কর্মরত। ছোটবেলা থেকেই তিনি ছিলেন একজন সংগীতমনা ব্যক্তিত্ব। তাই পড়ালেখার সাথে অভিনয়কে এগিয়ে নিয়েছেন। তার অভিনীত সিনেমা ধূসর কুয়াশা ও ভাগ্য ইতিমধ্যে মুক্তি পেয়েছে। এখন তার আরো দুটি সিনেমার কাজ চলছে। একটি সুখ এবং অপরটি অবলম্বন। এক বন্ধুর আমন্ত্রণে তিনি চৌগাছায় আসেন।
অত্যন্ত ভালোলাগার একটি জায়গা চৌগাছা উল্লেখ করে তিনি বলেন, আমার যে ছবি দুটি সিনেমার স্যুটিং চলছে, তার যে কোনো একটির কিছু স্যুটিং চৌগাছায় করতে চাই। কেননা চৌগাছা এলাকাটি আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার