ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৫-১০-২০২৪ বিকাল ৫:৫৮

বিশ্ব শিক্ষক দিবসে পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন(বিএমজিটিএ)। ৫ ই অক্টোবর  সকালে রাজধানীর দি কনভেনশন হলে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় এ দাবি করেন বিএমজিটিএ নেতৃবৃন্দ।

সংগঠনের সদস্য সচিব ফিরোজ আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা ও আহবায়ক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু,সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয় ।
 আলোচনা সভায় সকলের উপস্থিতিতে কন্ঠ ভোটের মাধ্যমে মোঃ হারুন অর রশিদকে সভাপতি, ফিরোজ আলমকে মহাসচিব ও এলিন তালুকদারকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বিএমজিটিএ এর কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি  নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম,কে,এম শামীম, মেহেদী হাসান সরকার, সহ-সভাপতি,আব্দুস সাকুর,সরুজ্জামান, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান,আরমান শাহজাদা, গোলাম মোস্তফা,রিপন খন্দকার, আলাউদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি