ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

খয়েরহুদা কল্যাণ সমিতি, ঢাকা-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২৪ রাত ৮:৪৪

গত ৪ অক্টোবর, রোজ শুক্রবার ঢাকাস্থ খয়েরহুদা  কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো: ইয়াদুল হক (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক)। উক্ত বিশেষ সাধারণ সভায়  সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। রাজধানীর কাজিপাড়ার খাঁন মটরস্-এর অফিস প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে ২৬ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ  কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটি ঘোষণা করেন সমিতির সদ্য-সাবেক সভাপতি মো. ইয়াদুল হক। নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো: মাজহারুল আনোয়ার (শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং মো. নাজমুল হককে (শাবান)। অন্যদিকে সহ-সভাপতি হয়েছেন মো: আয়ুব আলী, মো: শাহাজুল হক (সাগর) ও মো: শরিফুল ইসলাম। 

এছাড়া উক্ত নতুন কমিটিতে অন্যান্য সদস্য হিসেবে: আবু রায়হান সিদ্দিকী (রাসেল)- যুগ্ম সাধারণ সম্পাদক, মো: নাজমুল হককে (আন্টু)- সাংগঠনিক সম্পাদক, মো: শিমুল মল্লিক- সহ-সাংগঠনিক সম্পাদক, মো: আব্দুল গফুর- কোষাধ্যক্ষ, মো: আকিনুর রহমান (আকাশ)- দপ্তর সম্পাদক, মো: মশিয়ার রহমান- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মো: শিপলুমান আক্তার (মিথুন)- প্রচার সম্পাদক, মো: বাবু সুলতান- ক্রীড়া সম্পাদক, মঞ্জুরী রহমান (ইভা)- মহিলা বিষয়ক সম্পাদক, তৌফিক মোহাম্মদ হুমায়ন কবীর (শিমুল)- শিক্ষা বিষয়ক সম্পাদক, খালেদুর রহমান পিয়াস- আইন বিষয়ক সম্পাদক, মো: আল-আমিন- সাংস্কৃতিক সম্পাদক, মো: আতিকুল ইসলাম- সমাজকল্যাণ সম্পাদক, ডা: মো: হাসানুল হক (সাগর)- চিকিৎসা বিষয়ক সম্পাদক এবং ডা: মো: আহসানুল হক (শহল)- আন্তঃবিভাগ ও বৈদেশিক যোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, ইঞ্জিঃ মমতাজুল ইসলাম (বিল্লাল), মো: মহিউদ্দিন, মো: আমিনুল আক্তার, ইঞ্জিঃ মো: শাহাজুল হক (শুনু), মো: ওয়াজেদ আলী ও মো: আশরাফুল আলম (আশাবুদ্দীন)। 

একইসঙ্গে সমিতির নতুন করে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন, বিচারপতি ড. কে এম হাফিজুল আলম (স্বপন), মো: সাইফুল হক (জিন্টু), মো: ইয়াদুল হক (মাস্টার), মো: আব্দুল হান্নান-সহ আরো অনেকে। 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সাভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট বক্তিয়ার রহমান রহমান, শামসুল আলম, মোঃ মতিয়ার রহমান-সহ অন্যান্য যারা প্রয়াত হয়েছেন তাদের জন্য শোক প্রস্তাব উপস্থাপন করেন। প্রয়াত সদস্যবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং বর্তমানে সমিতির যে সকল সদস্য অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন খয়েরহুদা গ্রামের ঢাকায় অবস্থানকারী অধিবাসীদের নিয়ে ২০১২ সালে গঠিত হয় খয়েরহুদা কল্যাণ সমিতি, ঢাকা। বর্তমানে এই সংগঠনে প্রায় এক হাজারের বেশি সদস্য রয়েছেন। সংগঠনটি শুরু থেকেই ঢাকায় নিজ গ্রাম ও এলাকার অসহায় শিক্ষার্থী, অসুস্থ ও বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজকর্ম করে আসছে। উল্লেখ্য, সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত  বন্যার্তদের সাহায্যার্থে সমিতিটি প্রথম আলো ট্রাস্ট ও প্রধান উপদেষ্টার ত্রাণ  তহবিলের মাধ্যমে নগদ অর্থ প্রদান করেন।

এমএসএম / এমএসএম

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন