ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুর থেকে অপহৃত কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৫-১০-২০২৪ রাত ১০:১৬

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পিরোজপুর থেকে অপহৃত কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার করে অভিভাবকের কাছে বুঝিয়ে দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, শেখ তরিকুল ইসলাম রাজীব, পিতা নুরুল ইসলাম, গ্রাম হোরের হাওলা, থানা ও জেলা পিরোজপুর গত ৩ অক্টোবর থানায় অভিযোগ করেন তার শ্যালক মো. আল আমিন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার রুমি (১৩) ৩ অক্টোবর কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পুলিশের শরণাপন্ন হন এবং পুলিশ সুপারের কার্যালয়ে আসেন।

পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খান ভিকটিম সিনথিয়া আক্তার রুমিকে তথ্যপ্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কোতোয়ালি থানার সহায়তায় গত ৩ অক্টোবর রাতে বরিশালের চাঁদমারী এলাকা থেকে উদ্ধার করেন। তরিকুল ইসলাম রাজীব ও ভিকটিমের পিতা মো. আল আমিন হাওলাদার তাদের মেয়ে পেয়ে পিরোজপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ