বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে। নিহত আব্দুস সোবহান (৬৫) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাওতলা গ্রামের আলী আজম বেপারীবাড়ির মৃত ফজলের রহমানের ছেলে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে বাবা আব্দুস সোবানের সাথে বিরোধে জড়ায় তার বড় ছেলে শহীদুল্লাহ (৩৮)। কথাকাটাকাটির একপর্যায়ে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে ও হাত দিয়ে বেধড়ক মারধর করে ছেলে। পরে শহীদুল্লাহ তার বাবাকে মাটিতে পেলে লাথি মেরে বুকের বাম পাশের পাঁজর ভেঙে দেয়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ আরো জানায়, নিহত সোবহানের ৬ মেয়ে ২ ছেলে। ছোট ছেলে কিছুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বড় ছেলে শহীদুল্লাহ পেশায় একজন রিকসাচালক। এর আগে আরেকবার বাবাকে মারধর করে সে। এবার ছেলের আঘাতে গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবদেন তৈরি করে। মৃতদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
T.A.S / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন