ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নরসিংদীতে তিন প্রতিষ্ঠান পরিদর্শনে বস্ত্র উপদেষ্টা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ১১:৫৭

বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলস পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (৫ অক্টোবর) নরসিংদীতে বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন এসব প্রতিষ্ঠান পরিদর্শনে যান তিনি।

বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনের পর উপদেষ্টা বলেন, তাঁতিদের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় এটা এক ধরনের সার্ভিস সেন্টার। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য তুলনামূলক কম ব্যয়ে এখানে সেবা দেয়া হয়। এটা যাতে আরো ভালো সেবা দিতে পারে সেজন্য মন্ত্রণালয় পর্যালোচনা করবে। এটা একটি লাভজনক প্রতিষ্ঠান, যেটা থেকে সরকার টাকা পাচ্ছে।

পরে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে উপদেষ্টা এম সাখাওয়াত। সেখানে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সমস্যা ও সীমাবদ্ধতা দূর করতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপদেষ্টার কাছে দাবি জানান। পরে উপদেষ্টা বলেন, এ প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউটের বিদ্যমান সীমাবদ্ধতাগুলো জানলাম। যদি কোনো অনিয়ম পাওয়া যায় তা খতিয়ে দেখা হবে। এটাকে আধুনিক ইনস্টিটিউট করার জন্য বিদ্যমান সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের সচিবকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছি। কমিটির প্রতিবেদনসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর জুট মিলস পরিদর্শন করেন এবং চলমান কার্যক্রমে দিকনির্দেশনা দেন।

T.A.S / জামান

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার