ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ১২:৫৮

‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষাই নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সন্দ্বীপে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ( ৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা কম্পাউন্ডে প্রথমে র‌্যালি ও পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা ও রালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। এ সময় সকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিক্ষকরা তাদের নানা প্রতিবন্ধকতা ও শিক্ষকদের প্রতি বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা দেশ ও জাতিকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করে। শিক্ষার আলো ব্যক্তি, সমাজ ও দেশকে আলোকিত করে। এই আলো জ্বালানোর প্রধান কারিগর আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা। প্রত্যেক ছাত্র-ছাত্রীর জীবনে সেই আশার আলো, যিনি সঠিক দিকনির্দেশনা দিয়ে তাদের উন্নতির পথে নিয়ে যান। শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেক শিক্ষককে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সাথে তিনি যে কোনো অবস্থায় শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছরের ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে এটি পালিত হয়ে আসছে। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে দিবসটি পালিত হয়ে থাকে।

T.A.S / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ