ঢাকা সোমবার, ২ মার্চ, ২০২৬

পঞ্চগড়ের কাস্টমস কর্মকর্তা মজিবর রহমানের সম্পদের পাহাড়


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ১:১৩

এইচএসসি পাস করে মজিবর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে পিএ পদে ৯০ দশকে চাকরিতে যোগ দিয়েই যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন। ঢাকার কাকরাইল কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট থেকে সম্প্রতি অবসরে গেছেন তিনি। তিনি একাধিক বাড়ি, গাড়ি ও শত বিঘা জমিসহ নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়ে এলাকার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এলাকার মানুষের জন্য নির্মান করেছেন নান্দনিক মসজিদ।

সাধারণ মানুষের সরকারি কর্মকর্তাদের সম্পর্কে এতদিন ধারণা ছিল যে, এরা কাজ করার নামে দুর্নীতি করে। তা এখন ভেঙে গেছে। মানুষ এখন ভাবতে শুরু করেছে, এরা আসলে কাজ করে না, শুধু দুর্নীতিই করে। চাকরি করেই মজিবর এখন বনে গেছেন কোটি কোটি টাকার কুমির। দুদকসহ অন্যান্য দফতরের কাছে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ৫০-৫৫ বিঘা জমিতে চা বাগানসহ তার রেয়ছে শত বিঘা জমি। কেউ কেউ ৩০০ বিঘা জমি রয়েছে বলেও জানান। এছাড়া ঢাকার যাত্রাবাড়ী ও টঙ্গী এলাকায় একাধিক বহুতল ভবন, পঞ্চগড়ের পুরাতন ক্যাম্প এলাকায় বহুতল ভবনের দোতলার কাজ শেষ, তিনতলার কাজ চলমান, ব্যবহারের জন্য রয়েছে দুটি গাড়ি। বড়কামাত এলাকায় সাধারণ মানুষের জন্য এক বিঘা জমির ওপর নির্মাণ করেছেন বিশাল আকারের নান্দনিক মসজিদ, যার নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। 

মজিবরের স্ত্রী দিলরুবা আক্তার ও সন্তান মুফরাদ রহমানের নামে জমির কিছু ফিরিস্তি হাতে এসেছে। দিলরুবা আক্তার পূর্ব অমরখানা মৌজায় খতিয়ান ৭৪৪ এ ১.৯০ একর,৭৫২ খতিয়ানে ২.৮৪ একর। মুফরাদ রহমানের নামে খতিয়ান ৭৫৯ এ ৩.৩০ একর, ৭৬৪ খতিয়ানে ৩.৩০ একর,১৩৩৬ খতিয়ানে ৮৮ শতক, ১৬০৯ খতিয়ানে ২৮ শতক, মজিবর রহমানের নামে নিজামাবাদ মৌজার ডাঙ্গাপাড়ায় ১.২৩ একর। এসব সম্পদের উৎস নিয়ে যখন কানাঘুষা শুরু করেন স্থানীয়রা, তখন থেকেই জমি বিক্রি করা শুরু করেছেন। গত এক বছরে তিনজনের নামে অন্তত ১০টি জমি বিক্রির দলিল করা হয়েছে। দলিল নম্বর- ৩৮৯, ৩৮৮, ৩৯০, ৩৯১, ৩৪১২, ৩০৩১, ৩৪১২ এবং দিলরুবা আক্তার পাওয়ার দিয়েছেন ৬৯ শতকের।

এলাকার লোকজন বলছেন, এইচএসসি পাস করে মজিবর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের অধীন পিএ পদে ৯০ দশকে চাকরিতে যোগ দিয়েই যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন। এই ব্যক্তি পঞ্চগড় সদর উপজেলার বড় কামাত এলাকার কৃষক কমির উদ্দিনের ছেলে। চার ভাই তারা। বাবার ছিল ৩০-৩৫ বিঘা জমি। এতে একজনের ভাগে ৮-১০ বিঘা জমি পাওয়ার কথা জানান তারা।

সরেজমিন মজিবর রহমানের চা বাগানে গিয়ে কথা হয় বাগানের তত্ত্বাবধায়ক আমিনুর রহমানের সাথে। তিনি বলেন, ৫০-৫৫ বিঘা জমিতে চা বাগান আছে আর কিছু জমিতে অন্য আবাদ করা হয়েছে। এ সময় স্থানীয় অনেকে ঢাকায় তিনটি বাড়ির কথা জানালে মজিবরের ভাতিজা মাসুদ রানা বলেন, তিনটি নয়, একটি বাড়ি আছে ঢাকায়।

স্থানীয় মতিয়ার রহমান বলেন, মসজিদটি মজিবর তার টাকায় নির্মাণ করে দিয়েছেন। আর কেউ কোনো টাকা দেননি। মসজিদের ইমাম সাইদুল ইসলাম বলেন, ৪০০ থেকে সাড়ে ৪০০ লোক একসাথে নামাজ আদায় করতে পারবেন মসজিদটিতে।

এ বিষয়ে জানতে চাইলে মজিবর রহমান জানান, আমার যেসব সম্পদ আছে সেগুলো আয়কর ফাইলে দেখানো আছে।

T.A.S / জামান

নবনিযুক্ত গাসিক প্রশাসক  শওকত হোসেনকে সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা 

বারহাট্টায় নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হকের মত বিনিময়

মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউর রহমান

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন

নেত্রকোনায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

আগামীকাল থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু

অনলাইন জুয়ার কালো জালে নবীগঞ্জ: শূন্য থেকে কোটিপতি ‘ক্যাসিনো মামুন’ ও ‘আকাশ’-এর উত্থানে বিপর্যস্ত যুবসমাজ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

গাঁজাসেবনের দায়ে অভয়নগরে চারজনের জেল-জরিমানা

নওগাঁয় পলিনেট হাউজে সবজির চারা উৎপাদন করে লাভবান লিটন

রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে পেঁয়াজের বীজ চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা

দূনীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে,সংস্কৃতি মন্ত্রী