ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

দুমকিতে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৩:১৪

‘ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল’ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি উপজেলা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী ৫১তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক মো. আ. জব্বার হাওলাদার, মো. রফিকুল ইসলাম খান, বাবুল লস্কর, মো. জহিরুল ইসলাম ও আহ্বায়ক মো আসলাম হাওলাদার প্রমুখ।

 আরো উপস্থিত ছিলেন- ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। 

উল্লেখ্য, এ বছর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালক, বালিকাদের একক সাঁতারে ১১টি ও দলগত বালিকাদের কাবাডি ও দাবায় ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বালক-বালিকারা অংশগ্রহণ করে।

জামান / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক