ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে সংসদীয় বির্তক অনুষ্ঠিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৩:৩৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)র ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সহযোগিতায় ৪ এবং ৫ অক্টোবর দুই দিনব্যাপী সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনে (শনিবার) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলার পাদদেশের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান একেএম শোয়েব, পবিপ্রবি ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর মো. আবুল বাশার খান, সিএসই অনুষদের জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর জামাল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটো এবং এলএলএ অনুষদের সহযোগী অধ্যাপক মো. আব্দুল রহিম। প্রতিযোগিতা শেষে ভাইস চ্যান্সেলর বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিজয়ী হয়েছেন বিএএম অনুষদের শিক্ষার্থীরা এবং রানারআপ হয়েছেন এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা। মুক্ত বাংলার পাদদেশে উন্মুক্ত মঞ্চে জমজমাট ও আর্কষণীয় সংসদীয় বির্তকে শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, সৎ, যুক্তিনির্ভর ও বুদ্ধিদীপ্ত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে বিতর্ক চর্চার বিকল্প নেই। বিতর্ক চর্চার মাধ্যমে একে অপরের প্রতি পরমতসহিষ্ণু, ভ্রাতিত্ববোধ এবং পারস্পরিক  সম্পর্কের দৃঢ়তা তৈরি করতে সাহায্য করে। বিতর্ক সুন্দর করে কথা বলতে শেখায়, কথা বলার আর্ট তৈরি করে এবং নানান বিষয়ে প্রচুর পড়াশোনা করতে হয়, যা শিক্ষার্থীদের জ্ঞানী ও গুণী মানুষ হিসেবে তৈরি করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

T.A.S / জামান

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস