ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৩:৩৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শান্তিশৃংখলা ও নির্বিঘ্নে পূজার কার্যক্রম করার লক্ষ্যে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহালম মিয়ার (অ. দা.) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা ক্যাম্পের কামান্ডার মো. শাহাদত হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন- খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ওসি মো. মকবুল হোসেন, আনসার-ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তারা প্রসন্ন দেবরায়, সাধারণ সম্পাদক অজিত কুমার দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন, সেনা ওয়ারেন্ট অফিসার দেলুয়ার, হেফাজতে ইসলাম বাংলাদেশ খালিয়াজুরী শাখার সেক্রেটারি নুরুল হক নোমানী, জামায়েত ইসলামী বাংলাদেশ খালিয়াজুরী শাখার কার্যকরী সদস্য গিয়াসউদ্দিন সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বার সদস্য, স্থানীয় সাংবাদিক এবং উপজেলার ৩৪টি পূজামণ্ডপ কমিটির সভাপতি-সেক্রেটারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বক্তরা সুন্দর, নির্বিঘ্ন ও শান্তিশৃঙ্খলা বজায় রেখে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার আহ্বায়ন জানান। এছাড়াও খালিয়াজুরী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তারা প্রসন্ন দেবরায় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যে দিকনির্দেশনা দেয়া আছে সে মোতাবেক ধর্মীয়/ভাবমুলক সঙ্গীত পরিবেশনের আহ্বান জানান।

T.A.S / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত