পঞ্চগড়ে বন্ধ সুগার মিল চালুর দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান সুগার মিল চালুর দাবিতে দীর্ঘদিন দরে বেকার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এবার সাধারণ মানুষ, ছাত্রসহ কয়েকটি সংগঠন এবং রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে নেমেছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে মিলগেট এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চুক্তিভিত্তিক কর্মচারী কল্যাণ শ্রমিক ইউনিয়ন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদ, বণিক সমিতিসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মী এবং চিনিকল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশ নেন।
এ সময় সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আহমদ আলী ছবি, মিলগেট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, অবসরপ্রাপ্ত শ্রমিক সামসুল হক, গণ অধিকার পরিষদের পঞ্চগড়ের আহ্বায়ক মাহাফুজর রহমান, চিনিকল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, চুক্তিভিত্তিক কর্মচারী মাহাবুবুর রহমান বুলেট, মৌসুমি ক্রয় করণিক শাকিল হোসেন, সেন্টার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বক্তব্য রাখেন ।
বক্তাদের দাবি, দীর্ঘ চার বছর ধরে পঞ্চগড় সুগার মিলে আখ মাড়াই বন্ধ রয়েছে। এতে হাজারও শ্রমিক বেকার হয়ে দুর্বিষহ দিন পার করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায়ভাবে আখ মাড়াই বন্ধ করে দেয়া হয়। কারণ পঞ্চগড় সুগার মিলে চিনি মজুদ থাকা সত্ত্বেও ভারত থেকে চিনি আমদানি করে তৎকালীন সরকারের প্রভাশালী লুটেরা প্রতিষ্ঠান এসআলম গ্রুপ। এ কারণে আওয়ামী লীগ সরকার কৌশলে সুগার মিলকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে মিলের কার্যক্রম বন্ধ করে দেয়। বর্তমান সরকারের কাছে সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম চালুর জন্য জোর দাবি জানান তারা। অন্যথায় আগামীদিনে দুর্বার অন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
T.A.S / জামান
বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা
লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ
নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন
বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর
নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন