রৌমারীতে দশম গ্রেডের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন
সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রৌমারী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃষ্টিতে ভিজে ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঘণ্টাব্যাপী দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সহকারী শিক্ষক মো. আব্দুল মালেকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক মো. আমজাদ হোসেন, মো. রফিকুল ইসলাম লিচু, মো. তারিফুল ইসলাম, মোছা. সাহিনা আক্তার, মো. আব্দুল মালেক, মোছা. রুমি জাহান, মো. হারুন অর রশিদ তুহিন, মো. শাহজাহান, মোছা. মহসিনা আকতার, মো. আবু আসাদ বাবু, মো. শহিদুল ইসলাম, শহীদ হুমায়ুন কবীর জুয়েল, মো. সানোয়ার হোসেন, মো. আব্দুর রফিক, মো. মাহমুদ আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেডের বিকল্প নেই। দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা একটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান, অথচ বেতন গ্রেড ১৩তম। স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া প্রাথমিকের শিক্ষকরা কেন দশম গ্রেড পাবেন না?
মানববন্ধনে বক্তারা আরো বলেন, ২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের ১৩তম গ্রেডে থেকে স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান করা সম্ভব।
T.A.S / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ