ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৪:১০

‘জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’ প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাসরিন সুলতানার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহম্মদ হাসিবুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুণ্ডু প্রমুখ।

র‍্যালি এবং আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী , শিক্ষার্থী, গ্রামপুলিশ এবং ইউনিয়ন পরিষদের সবিচরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার