খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব উপলক্ষে যামিনীপাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকার তিনটি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে। উক্ত পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করেছে মাটিরাঙ্গাার যামিনীপাড়া জোন। পূজামণ্ডপগুলো হলো- ডাকবাংলা শ্রী শ্রী জগন্নাথ মন্দির, তবলছড়ি লাইফু কারবারিপাড়া হরি মন্দির এবং তাইন্দং হেডম্যানপাড়া দুর্গা মন্দির।
এছাড়াও পূজামণ্ডপের নিকটবর্তী বিওপি ক্যাম্প থেকেও নিয়মিতভাবে টহল পরিচালনা করা হচ্ছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি এবং পূজা উদ্যাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়পূর্বক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় জোন সদরে একটি মনিটরিং সেল গঠনসহ দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরধারি বৃদ্ধি করা হয়েছে।
পূজামণ্ডপের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনে কারিগরি সহায়তা প্রদানসহ হেডম্যানপাড়া পূজামণ্ডপে সিসি ক্যামেরা না থাকায় যামিনীপাড়া জোন কর্তৃক আইপি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
T.A.S / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন