চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরুকীকরণ কর্মশালা অনুষ্ঠিত
ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন পরিষদের হলরুমে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরুকীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকালে কর্মশালাটি ইমপ্রুভড সাসটেইনেবল রি-ইন্ট্রিগেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান। তিনি বলেন, ব্র্যাক সব সময় ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করে। তাদের কার্যক্রমেও আমরা সহযোগিতা করব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীনগর দিয়ার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাজেমাল আলী। তিনি বলেন, অনেকেই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন অল্প পরিশ্রমে বেশি টাকা উপার্জনের আশায়। কিন্তু যখন তাদের স্বপ্ন ভেঙে যায়, তখন পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ব্র্যাক তাদের সহায়তা করবে, যা আমাদের জন্য আশার বিষয়।
চাঁপাইনবাবগঞ্জ মাইগ্রেশন অ্যান্ড রি-ইন্ট্রিগেশন সাপোর্ট সেন্টারের কো-অর্ডিনেটর আশিকুজ্জামান কর্মশালায় বিদেশফেরত অভিবাসী ও দেশেই কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, ব্র্যাক কিভাবে ডাটাবেজে সুবিধাগ্রহণকারীদের অন্তর্ভুক্ত করে এবং তাদের জন্য কাউন্সেলিং, দক্ষতা প্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রদান করছে।
আশিকুজ্জামান আরও বলেন, "ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে দেশে ফেরত আসা অভিবাসীদের জন্য জরুরি সহায়তা, চিকিৎসা সহায়তা এবং মৃতদেহ দেশে আনার সুবিধা দেওয়া হয়। ব্র্যাকের এই উদ্যোগ অভিবাসীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা তাদের সামাজিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে।"
কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মাইগ্রেশন অ্যান্ড রিইন্ট্রিগেশন সাপোর্ট সেন্টরের সদর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার জিন্নাত আলী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিদেশ ফেরত অভিবাসী এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।
T.A.S / জামান
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার