শালিখায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন
মাগুরার শালিখায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪। এ উপলক্ষে রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা কার্যালয়ের সামনে থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- শালিখা থানান অফিসার ইনচার্জ মিলন কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা অফিসার মো. আকবর হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন,উপজেলা আইসিটি অফিসার মো. সুমন মিয়া,উপজেলা সহকারী নির্বাচন অফিসার অসীম কুমার পাল,আড়পাড়া ইউপি চেয়ারম্যান মো. আরজ আলী বিশ্বাস,শালিখা ইউপি চেয়ারম্যান মো. হুসাইন সিকদার, তালখড়ি ইউপি চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন মন্ডলসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের অফিসার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, জন্ম নিবন্ধন করা সবার জন্য জরুরি। জন্মের ৪৫ দিনের মধ্যেই শিশুর জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। যদি জন্ম নিবন্ধন না করা হয় পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আমাদের দেশের প্রতিটি শিশুর জন্মের পর জন্ম নিবন্ধন বাধ্যবাধকতা আছে। একজন মানুষের নাম, লিঙ্গ,জন্মের তারিখ ও স্থান,বাবা-মায়ের নাম,তাদের জাতীয়তা,স্থায়ী ঠিকানা নির্ধারণ জন্মগত অধিকার।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মো. এবিএম আব্দুর রহমান, শতখালী ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ গ্রামপুলিশ মো. জাকির হোসেনের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ইউডিএফ মো. ইবাদ আলী।
T.A.S / জামান
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল