ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়া উপজেলায় জেলা প্রশাসকের মতবিনিময়


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৫:২৮

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, গণমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন, এনজিও, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের পায়রা হলরুম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসানাত মোহাম্মদ আরিফীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ক্যাপ্টেন শাবাব, অধিনায়ক পায়রা ক্যাম্প, বাংলাদেশ সেনাবাহিনী, বিমল কৃষ্ণ মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া, পটুয়াখালী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আলহাজ হুমায়ূন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর  রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের অধ্যক্ষ শাহ আলম মিয়া, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সাংস্কৃতিককর্মী কল্লোল বিশ্বাস, কৃষক মুস্তফা জামান, জেলে আনোয়ার মাঝি প্রমুখ।

T.A.S / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’