যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ওয়াশিম, সম্পাদক মাহফুজ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) পঞ্চম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে চ্যানেল২৪ অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ওয়াশিম আকরাম ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এটিএম মাহফুজ নির্বাচিত হয়েছেন।
রবিবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. মীর মোশাররফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার ও প্রক্টর মো. আমজাদ হোসেন ড. ইঞ্জ. ও জনসংযোগ শাখার তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন উপস্থিতি ছিলেন। নবনির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুহুল আমিন, যুগ্ম-সাধারণ দৈনিক যায়যায়দিনের শেখ সাদী ভূঁইয়া, অর্থ সম্পাদক দৈনিক খোলা কাগজের মোস্তফা গালিব, সাংগঠনিক সম্পাদক চ্যানেল আই অনলাইনের শিহাব উদ্দীন সরকার, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক দৈনিক খবরের কাগজের মোতালেব হোসাইন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের কণ্ঠস্বরের আশরাফুল ইসলাম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আরাফাত হোসেন নির্বাচিত হয়েছেন।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য