ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৮-৮-২০২১ বিকাল ৬:১৩

পটুয়াখালীর কলাপাড়ায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইসতিয়াক গাজীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ‍আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোডের কালভার্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরপরই ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ইসতিয়াক গাজীকে আসামি করে কলাপাড়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। অযিুক্তের পিতার নাম মৃত মস্তফা গাজী। তার বাড়ি টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সোয়া ১টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোডের কালভার্ট এলাকায় ভাড়াটিয়া ইসতিয়াক গাজী বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে ওই শিক্ষার্থীকে রুমে ডেকে নিয়ে পড়নের পাজামা খুলে ফেলে। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার দেয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়। লোকজন তৎক্ষণাৎ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইসতিয়াক গাজীকে গ্রেফতার করে। 

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, ভিকটিম শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইসতিয়াক গাজীকে গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত