চৌগাছা পৌরসভা জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারো জেলা সেরা
যশোরের চৌগাছা পৌরসভা জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারো জেলা সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। এ নিয়ে সপ্তমবারের মতো চৌগাছা পৌরসভা শ্রেষ্ঠত্বের মুকুট পরল। রবিবার (৫ অক্টোবর) যশোর জেলা প্রশাসকের কার্যালয় হতে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম শ্রেষ্ঠত্বের ক্রেস্ট জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নিকট হতে গ্রহণ করেন। এ সময় জেলা প্রশসকের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচরী পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম বলেন, সম্মেলিত প্রচেষ্টায় চৌগাছা পৌরসভা তার সুনাম অক্ষুণ্ন রেখেছে। বিশেষ করে স্বাস্থ্য ও টিকাদান বিভাগে কর্মরতরা নিরালসভবে পরিশ্রম করেন, যার ফলশ্রুতিতে আমরা এই গৌরব অর্জন করতে সক্ষম হয়েছি।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, অল্প কিছুদিন হলো আমি পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেছি। এই সময়ে দেখেছি পৌরসভার সকল কর্মচারী প্রতিষ্ঠানের প্রতি যথেষ্ট আন্তুরিক। তাদের এই আন্তরিকতা বজায় থাকলে আমার বিশ্বাস চৌগাছা পৌরসভা দেশের অন্যতম একটি প্রতিষ্ঠানে রূপ নেবে।
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান