ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় টিসিবির তালিকা থেকে গরিবরা বাদ, নতুন তালিকার দাবি


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৬:৩২

যশোরের চৌগাছা পৌরসভাসহ অধিকাংশ ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সদ্য অপসারণ করা পৌর পরিষদের অধিকাংশ জনপ্রতিনিধি একই সাথে কিছু কিছু ইউপি সদস্য এ কাজের সাথে জড়িত। পৌর কাউন্সিলরদের অপসারণের পর এটি প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রকৃত সুবিধাভোগীরা হয়েছেন বঞ্চিত আর সমাজের সচ্ছল ব্যক্তিরা হয়েছেন উপকৃত। পুরাতন তালিকা বাদ দিয়ে নতুনভাবে তালিকা করার দাবি উঠেছে ভুক্তভোগীসহ সচেতন মহল হতে।

সরকার দেশের গরিব-অসহায় মানুষের কথা বিবেচনা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম চালু করে। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়নে অসহায় মানুষের মাঝে টিসিবির পণ্য ৫ কেজি চাল, ২ লিটার তেল ও ২ কেজি মসুর ডাল, কখনো কখনো ছোলা একটি নির্ধারিত মূল্যে দেয়া হয়। সমাজের নিন্ম শ্রেণির মানুষ যারা দিন আনা দিন খাওয়া, সেই ব্যক্তিরা যাতে এই সুবিধা পায় সে লক্ষ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে টিসিবি কার্ড বিতরণ করে সরকার। কিন্তু কার্ড বিতরণে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ। বেশ কয়েকজন কাউন্সিলর তাদের দলের লোক ও আত্মীয়স্বজনের মাঝে কার্ড বিতরণ করেছেন। ফলে বাদ পড়েছে প্রকৃত গরিবরা।

গত ৫ আগস্ট শেখ হাসনা সরকারের পদত্যাগের পরপরই প্রথমে মেয়র, পরে কাউন্সিলরদের অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। তারপর হতে দুবার দেয়া হয়েছে টিসিবি পণ্য। সর্বশেষ রবিবার (৬ অক্টোবর) চৌগাছা পৌরসভায় ১ হাজার ৯৬১ জন কার্ডধারীর মাঝে ডিলারের মাধ্যমে টিসিবির চাল, তেল ও ডাল বিক্রি করা হয়। সরকার পরিবর্তনের ফলে অনেক কার্ডধারী এই পণ্য নিতে আসেননি। আবার অনেকে কার্ড হারিয়ে ফেলেছেন। দিনশেষে অবশিষ্ট থাকা পণ্য নিয়ে কর্তৃপক্ষ পড়ে চরম বিপাকে। কারণ শতশত নারী-পুরুষ যারা চরম অসহায় তারা হুমড়ি খেয়ে পড়েন পৌর ভবনের গেটে। একপর্যায়ে পৌর কর্তৃপক্ষ স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের সহযোগিতা নিয়ে বেঁচে যাওয়া পণ্য আগত গরিবদের মাঝে ভাগ করে দেন।

টিসিরি পণ্য নিতে আসা অরুন কুমার, আব্দুস সালাম, সুবোলা বালা, জামেনা বেগমসহ একাধিক ব্যক্তি বলেন, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ। কিন্তু সরকারি এই সুযোগ থেকে রয়েছি বঞ্চিত। অথচ বাড়ির পাশে বড় লোকেরা নিয়মিত সরাকারি সুযোগ-সুবিধা নিচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নতুন করে অসহায় মানুষের তালিকা তৈরি করে সরকারি সকল সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ সচেতন মহল।

T.A.S / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়