ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৭:২৩

সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেছে সরকার। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে পিরোজপুর র‍্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।পিরোজপুর সার্কিট হাউস থেকে র‍্যালি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। দিবসটি পালন উপলক্ষে রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, পিরোজপুর মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

বক্তব্য রাখেন- সিভিল সার্জন, পিরোজপুর, ডা. মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর মামুনুর রশীদ, সহকারী পরিচালক, স্থানীয় সরকার, পিরোজপুর তানভীরুল কাদের প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনসাধারণের নাগরিক সুবিধা পেতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জনগণ যাতে সহজ পদ্ধতিতে জন্ম ও মৃত্যু সনদ পেতে পারে, সেজন্য সরকার দেশব্যাপী কাজ করে যাচ্ছে।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ