ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুরে সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও এলজিইডির কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৭:২৫

পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন স্থানীয়রা। রবিবার (৬ অক্টোবর) দুপুরে পিরোজপুর এলজিইডির সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য দেন- পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, জেলা কৃষক দলের সভাপতি নাছির আহম্মেদ বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তনজিদ রশিদ বাপ্পি, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. হাবিব খান, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. মিজান শেখ, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এসএম ফেরদৌসসহ ঠিকাদার ও স্থানীয়রা।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টের কাজ না করে, কিছু কাজ করে বিল উঠিয়ে নিয়েছে। বছরের পর বছর ওই কাজগুলো পড়ে আছে। পিরোজপুর এলজিইডির দুর্নীতির মূল হোতা হলো সাবেক নির্বাহী প্রকৌশল আব্দুস সাত্তার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম এবং তার ভাই এমপি মহিউদ্দিন মহারাজ। তাদের একচ্ছত্র আধিপত্যে পিরোজপুর এলজিইডিতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আমরা এলজিইডির দুর্নীতি ও লুটপাটকারীদের বিচারের দাবি জানাই।

T.A.S / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ