ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

এমপির ডিও লেটার ব্যবহার করে গুনে গুনে ঘুষ নিতেন উখিয়ার মিলন


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১১:১৭

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির অঘোষিত পিএস উখিয়ার মিলন বড়ুয়া সরকারি-বেসরকারি নিয়োগ বাণিজ্যে এমপির ডিও লেটার ব্যবহার করে গুনে গুনে ঘুষ নিতেন। তাকে ঘুষ দিতে না পেরে অনেক মেধাবী ও যোগ্য প্রার্থী পুলিশের চাকরি থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন একাধিক ভুক্তভোগী। 

জানা গেছে, উখিয়ার পাতাবাড়ী এলাকার মিলন বড়ুয়া শিক্ষকতার সাইনবোর্ড ব্যবহার করে বিগত সরকারের আমলে এমপির ডিও লেটার দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন নিয়োগে মোটা অংকের ঘুষ বাণিজ্য করে কামিয়েছেন কোটি কোটি টাকা। ইয়াবার মাফিয়া খ্যাত সাবেক সংসদ সদস্য তৎসময়ের উখিয়া-টেকনাফের ক্ষমতাধর ব্যক্তি আব্দুর রহমান বদির পিএস এবং তার সাথে সুসম্পর্ক থাকায় তার ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করতেন না।

আওয়ামী লীগ সরকারের আমলে স্বৈরাচারী ক্ষমতা চালিয়ে মানুষের জমি দখল, সন্ত্রাসী কার্যকলাপ, ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির দায়ে আওয়ামী নেতাদের বিরুদ্ধে গণহারে একাধিক মামলা হলেও টাকার মিশনে বেঁচে গিয়েছিলেন বদির পিএস এই মিলন বড়ুয়া।

অবশেষে তার মুখোশ উন্মোচন করে নিয়োগ বাণিজ্যসহ তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সর্বশেষ গত ৪ অক্টোবর আমিনুর ইসলাম হিরু নামে এক ব্যক্তি বাদী হয়ে মিলন বড়ুয়াসহ ৯ জনকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

অনুসন্ধান উঠে এসেছে, বিগত সরকারের আমলে ইয়াবার মাফিয়া খ্যাত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছত্রছায়ায় মিলন বড়ুয়া পুলিশ কনস্টেবল নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, সরকারি বিভিন্ন প্রজেক্ট নয়-ছয় করে নামে-বেনামে কয়েক কোটি টাকার সম্পদ ও নগদ অর্থ অর্জন করেছেন। শুধু তাই নই, তার নিয়োগ বাণিজ্য ছাড়াও রয়েছে আওয়ামী লীগের একক নির্বাচনে শিক্ষকতা ছেড়ে নৌকার পক্ষে নির্বাচন করে তার নিজের এলাকা পাতাবাড়ী কেন্দ্র থেকে ভোট ছিনিয়ে নেয়ার ঘটনা।

বদির বদৌলতে তিনি পেয়েছেন দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির সুযোগ। অধ্যক্ষের দায়িত্ব পালন করেন উখিয়া নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজের, অন্যদিকে ইনডেক্সধারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন টেকনাফ মৌলবী বাজার জমিরীয়া আলিম মাদ্রাসায়। 

স্থানীয়রা বলছেন, উখিয়া-টেকনাফে হাজারো বেকার দিগ্বিদিক ছুটছে। এদিকে এক ব্যক্তি দুই জায়গায় চাকরি দেখিয়ে দুই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা নিচ্ছে। এসব নিয়মবহির্ভূত কাজ সম্ভব করেছেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। মিলন বড়ুয়ার সাথে বদির দহরম-মহরম সম্পর্ক। বদি উখিয়ায় আসামাত্রই রেস্ট হাউস হিসেবে মিলন বড়ুয়ার বিলাসবহুল বাড়িটিই ব্যবহার করতেন। বদির ক্ষমতার অপব্যবহার করে মিলন বড়ুয়া সরকারি বন বিভাগের জায়গায় গড়ে তুলেছেন এই বিলাসবহুল বাড়ি। সেখানে ছিল বদির জলসাঘর। এমন তথ্যেও দিয়েছেন স্থানীয়রা।

মিলন বড়ুয়াকে ঘুষের টাকা দিতে না পেরে পুলিশের চাকরি থেকে বঞ্চিত এক যুবক বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগ আবেদনে রাইটিং, ভাইভা, শারীরিক গঠনসহ সব পরিক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। কিন্তু এমপির ডিও লেটারের মার্ক করা ব্যক্তি ছাড়া কাউকে চাকরিতে সুযোগ দেয়নি। যাদের চাকরি হয়েছে সবাই ৫ লাখ টাকা করে দিয়েছে। তাদের নামে এমপির ডিও লেটার গেছে। সবকিছু মিলন বড়ুয়াই করেছেন। এদের মধ্যে অধিকাংশ ছাত্রলীগ এবং প্রভাবশালী নেতাদের কাছের মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক মিলন বড়ুয়ার এলাকার এক যুবক বলেছেন, আমিও পুলিশের চাকরিতে আবেদন করেছিলাম। চাকরি কনফার্ম করার জন্য মিলন দাদা আমার কাছে ৫ লাখ টাকা চেয়েছিলেন। আমি টাকা দেই নাই আর চাকরির আশাও করিনি। এখন নিজের যোগ্যতায় লাখ টাকার চাকরি করছি এনজিওতে।

এসব বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত মিলন বড়ুয়ার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি।

T.A.S / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের