ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কুষ্টিয়া অঞ্চলে সংরক্ষিত আসনে আলোচনায় ফরিদা ইয়াসমিন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২১-২-২০২৬ দুপুর ১০:৫৫

বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ও পরীক্ষিত নেত্রী ফরিদা ইয়াসমিন সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ত্যাগের স্বীকৃতি ফরিদা ইয়াসমিন ১৯৯২ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। দলীয় দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, হামলা-মামলা ও নানাবিধ প্রতিকূলতা উপেক্ষা করে সংগঠনকে সক্রিয় রাখার ক্ষেত্রে তার ভূমিকা নেতাকর্মীদের কাছে বিশেষভাবে প্রশংসিত।
তিনি ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৬ সালে দলীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন—যা তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখা হয়। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত মিরপুর-ভেড়ামারা উপজেলার সাংগঠনিক দায়িত্বও পালন করেছেন বলে জানা গেছে।
বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে প্রেক্ষাপট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার অধিকাংশ আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা পরাজিত হন। ফলে দলীয় অবস্থান আরও সুদৃঢ় করা এবং সংগঠনকে পুনর্গঠনের লক্ষ্যে সংরক্ষিত নারী আসনে একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেত্রীকে মনোনয়ন দেওয়ার দাবি জোরালো হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের বিশ্বাস, ফরিদা ইয়াসমিনকে মনোনয়ন দেওয়া হলে—
বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে তৃণমূল পর্যায়ে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পাবে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে শিক্ষাজীবন ও পেশাগত পরিচয় রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী ফরিদা ইয়াসমিন পেশায় একজন শিক্ষিকা। উচ্চশিক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ এই নেত্রীকে দলের ত্যাগী ও পরীক্ষিত মুখ হিসেবে বিবেচনা করছেন স্থানীয় নেতাকর্মীরা। প্রত্যাশা ও দাবি বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা—সংরক্ষিত নারী আসনে ফরিদা ইয়াসমিনকে মনোনয়ন প্রদান করা হলে দল যেমন উপকৃত হবে, তেমনি অঞ্চলের সার্বিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
কুষ্টিয়া জেলার আসনগুলোতে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নেমে নারীদের সাথে উঠান বৈঠক ও গণসংযোগ করে বিএনপি প্রার্থীদের পক্ষে। স্থানীয়রা জানান ফরিদা ইয়াসমিন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে সংসদে গেলে কুষ্টিয়া অঞ্চলসহ দেশের নারীদের শিক্ষা,কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখবেন।
কুষ্টিয়া জেলার তৃণমূল নেতাকর্মীরা বলেন,ফরিদা ইয়াসমিন দলের আন্দোলন সংগ্রামে সবসময় সামনে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন। উনি কুষ্টিয়া জেলাতে নারী নেতৃত্বের আইডল। সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে উনি মনোনয়ন পেতে পারেন এই আলোচনা মানুষের মুখে মুখে। রাজপথের এই নেত্রীকে সংসদে দেখতে চাই।
ফরিদা ইয়াসমিন বলেন, ‘দলের জন্য কাজ করেছি। দলের আন্দোলন-সংগ্রামে এবং জিয়া পরিবারের দুঃসময়ে পাশে থেকেছি। দলের নেতৃত্বের প্রতি অনুগত ছিলাম। কাজের মূল্যায়ন দল করবে বলে আমি বিশ্বাস করি।’
এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা—সংরক্ষিত নারী আসনে কি শেষ পর্যন্ত ফরিদা ইয়াসমিনই হচ্ছেন বৃহত্তর কুষ্টিয়ার ভরসার প্রতীক?

Aminur / Aminur

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।

তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত