তারাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত,ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে তারাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোনাববর হোসেন ও অন্যান্য কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা সংসদ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে ইউএনও মোনাববর হোসেন বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে।ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মকে ভাষা ও সংস্কৃতির প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
Aminur / Aminur
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস