ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

কুমিল্লায় মন্ত্রীকে বরই–ফুলকপি দিয়ে ব্যতিক্রমী বরণ


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২১-২-২০২৬ দুপুর ১০:৪৫

২১ ফেব্রুয়ারি | কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন দুই দিনের সরকারি সফরে নিজ জেলা কুমিল্লা সফর করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ সংশ্লিষ্ট বিভাগীয় ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী মাঠপর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাণিসম্পদের আধুনিকায়নে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কৃষকবান্ধব নীতি বাস্তবায়ন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণই টেকসই উন্নয়নের চাবিকাঠি।” পাশাপাশি রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্যস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী সুধীজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কৃষিতে দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও পরিবেশ পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট কৃষিবিদ এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন (এআইপি) মতিন সৈকত ব্যতিক্রমী উদ্যোগে মন্ত্রীকে বরই ও ফুলকপি দিয়ে বরণ করেন। স্থানীয় কৃষিপণ্যের মাধ্যমে এ অভ্যর্থনাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, “এ ধরনের উদ্যোগ স্থানীয় উৎপাদন ও কৃষকের পরিশ্রমের প্রতি সম্মান প্রদর্শন করে।”
মতিন সৈকত বলেন, “আমাদের কৃষকের ঘামেই দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়। স্থানীয় ফল-সবজি দিয়ে মন্ত্রীকে বরণ করার মধ্য দিয়ে আমরা কৃষির মর্যাদা তুলে ধরতে চেয়েছি।” এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সফরকালে মন্ত্রী জেলার বিভিন্ন কৃষি প্রকল্প পরিদর্শন এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে চলমান কার্যক্রমে নতুন গতি সঞ্চার  ।

Aminur / Aminur

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার