নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ২১ ডেঙ্গু রোগী শনাক্ত
নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নরসিংদীতে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৫। নরসিংদী জেলার ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ গত ২৪ ঘণ্টায় প্রাইভেট হাসপাতালে কোনো রোগী শনাক্ত হয়নি।
এদিকে, সরকারি হাসপাতালে নতুন করে শনাক্ত হয়েছে ২১ জন। ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৮। এছাড়া গত ২৪ ঘণ্টায় কেউ ডেঙ্গুতে মারা যায়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৫। নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬ ডেঙ্গু রোগী। জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন। এছাড়া পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি সেবাপ্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৩১৪ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ জন।
T.A.S / জামান
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ