ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়নগরের লাইসকা বিলে নৌকাডুবির ঘটনায় উদ্বারকাজ সমাপ্ত ঘোষণা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৮-৮-২০২১ বিকাল ৬:২৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লাইসকা বিলে নৌকাডুবির ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। শনিবার (২৮ ‍আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক আখতারুজ্জামন বলেন, নৌকাডুবির ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। তবে কেউ যদি দাবি করেন তাদের স্বজন এখনো নিখোঁজ আছেন, সেক্ষেত্রে আমরা আবারো উদ্ধার অভিযান পরিচালনা করব। এজন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল মোতায়েন রয়েছে বলে তিনি জানান।

এদিকে ডুবে যাওয়ার ২৪ ঘণ্টায়ও নৌকাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবন্ত নৌকাটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী দল। তবে নৌকাটির ভেতরে আর কোনো লাশ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার এ নৌকাডুবির ঘটনায় মোট ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে নারী ও শিশুই বেশি।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, নৌকাটি বিলের যে অংশে ডুবেছে সে জায়গাটি কিছুটা গভীর। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী দল ডুবন্ত নৌকাটিকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। তবে কতক্ষণ নাগাদ উদ্ধার হবে, সেটি স্পষ্ট করে বলা যাচ্ছে না।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু