দুর্গোৎসব : কুয়াকাটায় মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি
শুভ মহালয়ায় দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে। কৈলাস থেকে মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা। এই উৎসব ঘিরে কুয়াকাটার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে মাটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ।
আকাশে খণ্ড খণ্ড মেঘের ভেলা দেখলেই বোঝা যায় শরতের উঁকি দেয়া। আর শরতের আগমনের মধ্যদিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবে দেবীর আগমন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূজামণ্ডপে এখন চলছে প্রতিমাশিল্পীর তুলির শেষ আঁচড়। প্রতিমাশিল্পীরা দিন-রাত কঠোর পরিশ্রমের মধ্যদিয়ে খড়-কুটো আর জল-মাটির সমন্বয়ে গড়ে তুলেছেন দুর্গার প্রিতিমা। দেবী দুর্গা ও তার বাহন কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীদের এখন শুধু শিল্পীর শেষ তুলির নিপুণ ছোঁয়া পাওয়ার পালা। মন্দির ও পূজামণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। সাজসজ্জায় বৈচিত্র্য আনতে মণ্ডপে মণ্ডপে চলছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। এখানকার মন্দিরগুলো অনেক টাকা খরচ করে জাঁকজমকপূর্ণভাবে তৈরি করা হয়েছে।
প্রতিমাশিল্পী রিপন পাল বলেন, বছর তিনেক আগে আমরা প্রতি বছর নতুন প্রতিমা বানানোর কাজ করতাম। তখন খরচ অনেক কম ছিল বিধায় সকল পূজামণ্ডপ জাঁকজমক থাকত। এখন অনেক খরচ হওয়ায় নতুন করে কেউ সহজে প্রতিমা তৈরি করেন না।
প্রতিমাশিল্পী চয়ন পাল বলেন, আমরা কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের প্রতিমাগুলো নতুন করে রং ও তুলির আঁচড় দিয়ে সাজিয়ে তুলছি। আগে ৭০-৮০ হাজার টাকায় পুরো প্রতিমা তৈরি করা থেকে সাজানো পর্যন্ত খরচ হতো। এখন মালামালের দাম বৃদ্দি এবং শিল্পীদের পারিশ্রমিক বাড়ার কারণে খরচ প্রায় দিগুণ। শেষ মূহূর্তে দেবীকে পরাবেন পোশাক-পরিচ্ছদসহ অন্যান্য আল্পনা।
পঞ্জিকামতে ৮ অক্টোবর মঙ্গলবার শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এদিন হবে ষষ্ঠীপূজা। আর ১২ অক্টোবর শনিবার দশমীতে চোখের জলে দেবী বির্সজনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এছাড়াও মিশ্রিপাড়া, মম্বিপাড়াসহ অন্যান্য মণ্ডপের কাজওি শেষপর্যায়ে।
নীলগঞ্জ ইউনিয়নের শ্রৗশ্রৗ গেীরগোবিন্দ সেবা আশ্রম পূজা পরিচালনা কমিটির সভাপতি কমলেশ হাওলাদার সরকারের প্রতি দাবি করেন যাতে পূজায় সরকারি সহায়তা পাওয়া যায়। পাশাপাশি নিরাপত্তার জোর দাবি জানান তিনি।
কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন মণ্ডল বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন বাকি শুধুমাত্র আনুষ্ঠানিকতা। আশা করি এবারের পূজা আনন্দ ও নিরাপদে উদযাপন করতে পারব।
মহিপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা সুন্দর ও সার্থক করার জন্য যা যা করা প্রয়োজন তার সবই করা হবে। সব পূজামণ্ডপে পুলিশ মোতায়ন করা হবে।
T.A.S / জামান
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ