ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এসডিআই চট্টগ্রাম জোনের বাজেট ও বকেয়া পরিকল্পনা চুড়ান্তকরণ সভা অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১২:৩৩

বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই) চট্টগ্রাম জোনের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ও বকেয়া পরিকল্পনা চুড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রীয় অফিসের সিনিয়র কর্মকর্তা ও চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজারসহ সকল আঞ্চলিক ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।

বাজেট অধিবেশ শুরুর আগে এসডিআইয়ের কেন্দ্রীয অফিস থেকে আগত প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক (সিইও)-সহ সকল অতিথিকে হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম জোনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।

গত ৫ অক্টোবর চট্টগ্রামের অভিজাত হোটেল এশিয়ান (এসআর)-এ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সিইও সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন- এসডিআইয়ের  পরিচালক  (কার্যক্রম) মো. কামরুজ্জামান, পরিচালক (সাধারণ) সোহেলিয়া নাজনিন হক, পরিচালক (উন্নয়ন) মো. আশরাফ হোসেন, সহকারী পরিচালক (আইটি) মুহিত তানজিম হক।

সভায় নির্বাহী পরিচালক সামছুল হক বলেন, এই বাজেট সঠিকভাবে বাস্তবায়ন হলে মাঠপর্যায়ে ঋণগ্রহীতাদের আর্থসামাজিক উন্নয়ন বৃদ্ধি ও সামাজিক মর্যদা বৃদ্ধি পাবে। পাশাপাশি তাদের ব্যবসায়িক পরিধি বৃদ্ধিসহ উদ্যোক্তাদের উৎপাদন ক্ষমতা বাড়বে। সর্বোপরি তাদের অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে তারা সন্তানদের লেখাপড়া নিশ্চিত করাসহ তাদের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধশালী পরিবারের মতো জীবন উপভোগ করতে পারবে। তার জন্য ঋণগ্রহীতা ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করছেন কিনা, তা আমাদের মনিটরিং করতে হবে।

T.A.S / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ