পূর্বধলায় বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
অতিবৃষ্টি ও উজানের ঢলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নিম্নাঞ্চল ও কংস নদের উজানের তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে জারিয়া ইউনিয়নের নাটেরকোণা, জারিয়া পূর্বপাড়া, ও সন্ধ্যায় ঘাগড়া ইউনিয়নের কালিপুর, বাইঞ্জা গ্রামের পানিবন্দি ২৮০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও শুকনা খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান।
এ সময় জারিয়া ইউনিয়নের নাটেরকোনা, জারিয়া পূর্বপাড়া গ্রামে ৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ৫০টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। এছাড়া ঘাগড়া ইউনিয়নের কালিপুর ও বাইঞ্জা গ্রামের ১০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল ও ৫০টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করে সেনাবাহিনী।
উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বলেন, বন্যাকবলিতদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে সার্বক্ষণিক খোঁজখবর নেয়া হচ্ছে। বন্যা শুরুর দিন থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত আছে।
বিতরণ কার্যক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মণ্ডল নান্টু, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানা, ইউপি সদস্য মো. আরশাদুল ইসলাম, মোশাররফ হোসেনসহ ইউপি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ