সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে নরসিংদীতে মানববন্ধন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করার দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক চাকরিপ্রত্যাশীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সেশনজটসহ নানা কারণে নির্দিষ্ট সময়ে ছাত্রজীবন শেষ হচ্ছে না। লেখাপড়া শেষ করার পর অনেকের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা থাকছে না। এছাড়া বিভিন্ন কারণে নিয়োগ স্থগিত হওয়াসহ চাকরিতে প্রবেশের সময়সীমা পার হয়ে যাচ্ছে। এতে অনেককেই চাকরি না পেয়ে বেকারত্বের অভিশপ্ত জীবনযাপন করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি চাকরিতে প্রবেশের শেষ বয়সসীমা ৩০ বছর বৈষম্যের শামিল। অবিলম্বে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করে প্রজ্ঞাপনের দাবি জানান তারা।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার