ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১:৪০

শরীয়তপুরে বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) শরীয়তপুর সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি হয়েছে।সোমবার (৭ অক্টোবর) শরীয়তপুর সরকারি কলেজের একাডেমিক ভবনের সামনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মসূচিতে ১১৯ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেয়া হয়।

শরীয়তপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. অলিউর রহমান বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় শিক্ষক পরিষদের সম্পাদক প্রদ্যুত কুমার দাশ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাঁধন শরীয়তপুর সরকারি কলেজ ইউনিটের সভাপতি সুরাইয়া আক্তার রিক্তা বলেন, রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি।

শরীয়তপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. অলিউর রহমান বলেন, বাঁধনের এ ধরনের মানবিক কাজকে আমরা সাধুবাদ জানাই। আমাদের সবার এগিয়ে আসা উচিত।

 

এমএসএম / জামান

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প