ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

উন্নত নগর গড়ার বার্তা নিয়ে সারাদেশের মতো পিরোজপুরে পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১:৪৪

বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতি বছর বাংলাদেশেও দিবসটি পালিত হয় বিশ্ব বসতি দিবস। দিবসটির এ বছরের প্রতিপাদ্য হলো ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’। বিশ্ব বসতি দিবস উপলক্ষে পিরোজপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর সার্কিট হাউস থেকে র‍্যালি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

দিবসটি পালন উপলক্ষে সোমবার (৭ অক্টোবর) বেলা পৌনে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন, গণপূর্ত অধিদপ্তর উপ--বিভাগীয় প্রকৌশলী (ইএম) মো. রাকিব হোসেন, পিআইও সদর উপজেলা মানষ কুমার দাস প্রমুখ।

১৯৮৫ সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোঘণা করে৷ তার পরের বছর অর্থাৎ ১৯৮৬ সাল থেকেই বিশ্বব্যপী পালন হয়ে আসছে দিবসটি। প্রতি বছরই ভিন্ন ভিন্ন প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়। প্রথমবারের প্রতিপাদ্য ছিল ‘বাসস্থান আমার অধিকার’। 

সাধারণত একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করাকে মানব বসতি বলে। একটি দেশে দুই ধরনের বসতি থাকে- গ্রামীণ ও শহরে বসতি।

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ