ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ৩:৪৮

চাঁপাইনবাবগঞ্জে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিন সোমবার (৭ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট ও ব্যাগ তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়নের উপ-পরিচালক আব্দুল মান্নান।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর এসএম মহিউদ্দিন মইন। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের আস্থা প্রকল্পের সহযোগিতায় ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে নাচোল উপজেলার ৩০ জন যুবাকে বিভিন্ন বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় উপস্থিত- ছিলেন আস্থা প্রকল্পের জেলা সম্মন্বয়ক রেজাউল করিম, সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুনসহ নাচোল উপজেলা থেকে আগত ৩০ জন প্রশিক্ষণার্থী।

T.A.S / জামান

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক