সুন্দরগঞ্জে কয়েলের আগুনে গোয়ালঘর ভস্মীভূত
গাইবান্ধার সুন্দরগঞ্জে মশা তাড়ানো কয়েলের আগুনে এক পান বিক্রেতার গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। এতে গোয়ালঘরে থাকা গরু, ছাগল, হাঁস ও মুরগিসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা কাসারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পান বিক্রেতা মো. মিলন মিয়া (৩২) ওই গ্রামের মৃত আব্দুল গণি মিয়ার ছেলে।
মিলন মিয়া বলেন, প্রতিদিনের মতো পান বিক্রি শেষে বাজার থেকে বাড়ি এসে রাত ১২টার দিকে গোয়ালঘরে কয়েল লাগিয়ে দেই। খাওয়া-দাওয়া শেষে ঘুমাই। হঠাৎ ভাতিজার চিৎকারে ঘুম ভাঙে। উঠে দেখি গোয়ালঘরে আগুন। পরে প্রতিবেশীরাও ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে গোয়ালঘরসহ একটি গরু, দুটি ছাগল ও হাঁস-মুরগিসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে।
মিলনের স্ত্রী ফেন্সি বেগম বলেন, সম্প্রতি গ্রামীণ ব্যাংক থেকে লোন নেই ৮০ হাজার টাকা। ৪০ হাজার টাকা দিয়ে ওই গরুটি কিনে নেই। বাকি টাকা দিয়ে ছাগল, হাঁস-মুরগি ও গোয়ালঘর নির্মাণ করা হয়। সবেমাত্র তিন-চারটি কিস্তি দিয়েছি। গরু তো নেই, এখন কী হবে- বলতেই চোখে পানি আসে তার।
গ্রামীণ ব্যাংক ফলগাছা শাখা ব্যবস্থাপক মো. সাইফ উদ্দিন বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত। ঘটনাস্থল পরিদর্শন করেছি সকালে। এ ঘটনায় বেশি কিছু করার সুযোগ নেই আমাদের। তবে ফেন্সির কিস্তি আদায় কিছুদিন বন্ধ রাখব। সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মারুফ বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলে দিচ্ছি, ক্ষতিগ্রস্ত পরিবার যেন তার সঙ্গে দেখা করে। সরকারি সহায়তা দেয়া হবে ওই পরিবারকে।
এমএসএম / জামান
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ