মা ইলিশ রক্ষায় পিরোজপুরে টাস্কফোর্স কমিটির সভা
মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন উপলক্ষে ইলিশসম্পদ উন্নয়নসংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর, মামুনুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত, পিরোজপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম আবু জাফর প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে অভিযান অব্যাহত থাকবে। তাই ২২ দিন নদীতে জাল ফেলে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, এ সময়টা হলো ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই এই সময়টায় সকলকে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হবে। মা ইলিশ রক্ষা করলে আগামীতে ইলিশের প্রাচুর্যতা কতটা বাড়বে সে বিষয়ে তাদের পরামর্শ দেয়া হবে। তালিকা হালনাগাদ করে তাদের সহায়তা দেয়া হবে। এ সময় সব ধরনের বরফকল বন্ধ থাকবে। তাছাড়া ইলিশ ধরা পরিবহন কিংবা মজুদ, সবকিছুর ওপর নিষেধাজ্ঞা থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলিশের প্রাচুর্যতা বাড়াতে সকলের সহযোগিতা কামনা করেন মৎস্য কর্মকর্তা।
T.A.S / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার