ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে ভাঙচুর ও লুটপাট

আ’লী-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ৪:৩

খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার জেরে ব্যবসা প্রতিষ্ঠা ও কেএসটিসি হাসপাতালে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই শতাধিক সন্ত্রাসীকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) রাতে কেএসটিসি হাসপাতালের মালিক কল্যাণী চাকমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন- জেলা যুবলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরু মোহাম্মদ, যুবলীগকর্মী ইসমাইল হোসেন, শাহজাহান ইমরান ও কামরুল হাসান।

উল্লেখ, গত ১ অক্টোবর এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে পাহাড়ি শিক্ষার্থীরা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে। এর জেরে শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। একদল দুষ্কৃতকারী মহাজনপাড়া ও পানখাইয়া এলাকায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও কেএসটিসি হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট চালায়।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত