ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ির বাজারে পাহাড়ি-বাঙালির উপস্থিতি স্বাভাবিক


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ৪:৩

সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে অনির্দিষ্টকালের জন্য বাজার বর্জনের আহ্বান ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার চালালেও খাগড়াছড়িতে সাপ্তাহিক হাটে কোনো প্রভাব পড়েনি। সোমবার (৭ অক্টোবর) সাপ্তাহিক বাজারের দিন খাগড়াছড়ি ছিল বাঙালিদের পাশাপাশি চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ক্রেতা-বিক্রেতার সবর উপস্থিত।

দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে স্বাভাবিক যান চলাচলের পাশাপাশি খাগড়াছড়ি পৌরসভার শাপলা চত্বরে ছিল রীতিমতো যানজট। বাজার স্বাভাবিক হওয়ায় খুশি পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের ক্রেতা-বিক্রেতারা।

উল্লেখ, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাহাড়ি শিক্ষার্থীরা গণপিটুনি দিয়ে হত্যার জেরে খাগড়াছড়িতে সহিংসতা ছড়িয়ে পড়ে।

এর জেরে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে তিন পার্বত্য জেলার সকল জেলা ও উপজেলা বাজার অনির্দিষ্টকালের জন্য বর্জনের ডাক দেয়।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত