শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত সিরাজ মিয়া ওরফে বিরাট (৫০) উপজেলার দামোধরতপী গ্রামের মৃত তেরাব আলীর ছেলে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী মামদপুর কেন্দ্রীয় মসজিদসংলগ্ন সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের চাপায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজ মিয়া ওরফে বিরাট রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী মোটরসাইকেলের (সিলেট-ল ১২-৬৭০৯) সাথে সরাসরি সংঘর্ষে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় বিরাটকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্বাস আলী ঘটনার সততা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বিরাট ব্যতীত অন্য দুই মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত