ফুলছড়িতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন সহকারী শিক্ষকরা। সোমবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে দ্রুত দশম গ্রেড বাস্তবায়নের দাবি করে এতে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক চর কালাসোনা সরকারি প্রাথমিক বিদ্যালরের সহকারী শিক্ষক একেএম শামসুজ্জোহা রঞ্জু, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দীন, তৌহিদা আক্তার লতা, সমন্বয়ক স্বাধীন মিয়াসহ অন্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দশম গ্রেট আমাদের ন্যায্য অধিকার। আমরা মানুষ গড়ার কারিগর, আমাদের দ্বারা আপনাদের বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। স্বাধীন দেশে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত