ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-১০-২০২৪ বিকাল ৫:১৪

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’ প্রতিবাদ্যকে নিয়ে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখার আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জবেদ আলী'র সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন প্রমুখ।

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী প্রাপ্তি সারোয়ারের সঞ্চালনায় সপ্তাহব্যাপী এ কর্মসূচির বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৪২ প্রতিযোগীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

এর আগে বিভিন্ন ইভেন্টের পাশাপাশি সরকারি শিশু পরিবারের (বালিকা) মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

T.A.S / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার