মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের ভারতীয় সীন্তবর্তী মাঠের ১৬ নং এস পিলারের কাছ থেকে এক মালয়েশিয়া ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মিরাজ আলী বুড়িপোতা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে। তবে নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষরা আওলাদকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে।
নিহতের মা সোনাভানু বলেন, মিরাজ ৬ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটায়। এ সময় মিরাজের স্ত্রী সাবিনার সাথে আদম ব্যবসায়ী জিয়ার গোপন সম্পর্ক ছিল। মিরাজ দেশে ফেরার আগে স্ত্রী সাবিনা কোনোকিছু না জানিয়ে জিয়ার সাথে অনত্র চলে যায়। এরপর থেকে জিয়ার সাথে আমাদের দন্ধ চলছিল। আমার ধারণা, আমার ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি কনি মিয়া বলেন, বুড়িপোতা সীমান্ত পিলারের কাছে একটি কাাঁঠাল গাছে গ্রামবাসী মৃতদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসে। তবে পরিবার দাবি করছে তাকে হত্যা করা হয়েছে। নিহতর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ